কেরানীগঞ্জে পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি নেতাদের মারধরের অভিযোগ

কেরানীগঞ্জে পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি নেতাদের মারধরের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের ইজারা দরপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতারা। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। তাঁরা অভিযোগ করেন, মুঠোফোন চুরির অভিযোগ তুলে মব সৃষ্টি করে দলের নেতা–কর্মীদের মারধর করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা আহ্বায়ক আল আমিন মিনহাজ বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক শেখ ফয়সাল, জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ থানার আহ্বায়ক রতন, নিজামুল, শাফায়েত ও সাব্বির হামলার শিকার হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক সাংবাদিককেও লাঞ্ছিত করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

গত বছর উপজেলার তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটির পশুর হাটের ইজারা পেয়েছিলেন এনসিপির সমর্থক কয়েকজন। এবারও তাঁরা দরপত্র নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।