গত দেড় দশকে তৃণমূল আর কবীর সুমন সমার্থক হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর ১৮০ ডিগ্রি ঘুরে শিল্পী বললেন, ‘আমি তো তৃণমূলপন্থী নই!’
আজতক বাংলার সাক্ষাৎকারে শিল্পী বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। মমতা আমার প্রায় হাতে–পায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ামাত্রই আমি পদত্যাগ করি।’
ভোটের ফল নিয়েও কথা বলেছেন কবীর সুমন। তিনি বলেন, ‘যেভাবে ভোটটা হলো, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি যে ট্যাংক ঢুকবে। তবে জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি।’














































































