কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথী। বুধবার এ আবেদনের শুনানি শেষে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব শিশির মোহাম্মদ মনির।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।