বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মা-বাবা তার সন্তানকে শিক্ষাঙ্গণে পাঠান মানুষ হওয়ার জন্য, রক্ত ঝরানোর জন্য পাঠায়নি। সেই মানুষ হওয়ার আঙিনায় কেউ অমানুষের কাজ করুক-এটা আমরা নিন্দা জানাই, আমরা এটা চাই না।
এই ব্যাপারে আমরা সোচ্চার থাকবো, এ ব্যাপারে আমাদের যা করার আমরা করব। তিনি বৃহস্পতিবার মিরপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
চট্টগ্রামের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র রাজনীতিতে আধিপত্য বিস্তার ও অস্ত্র প্রদর্শন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান আরও বলেন, এটা দু:খজনক। এটা সারা দেশের চিত্র নয়। তবে সামান্য কোন জায়গায় এ ধরণের ঘটনা ঘটুক, এটা আমরা চাই না।














































































