মানুষকেন্দ্রিক বাজেট এখন জরুরি না?

মানুষকেন্দ্রিক বাজেট এখন জরুরি না?

নতুন সরকারের প্রথম বাজেট সামনে রেখে শিক্ষা, জেন্ডার ও জলবায়ু খাতে আরও টেকসই ও জনবান্ধব কাঠামোর দাবি করেছেন অর্থনীতিবিদ, গবেষক ও অংশীজনেরা। তাঁরা বলছেন, মূল্যস্ফীতি, বৈশ্বিক চাপ ও জলবায়ু সংকটের সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর ও মানুষকেন্দ্রিক বাজেট এখন জরুরি।

গত পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৮ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭২ শতাংশে নেমেছে। একই সময়ে জেন্ডার বাজেটের আকারও জিডিপির ৫ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

সভায় বক্তারা বলেন, নারী সুরক্ষা, আইনি সহায়তা ও সহিংসতা প্রতিরোধে বরাদ্দ কমে যাওয়ায় মাঠপর্যায়ে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। জলবায়ু খাতেও বরাদ্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সভায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।