মাসুদ উদ্দিন চৌধুরীকে আবার রিমান্ডে

মাসুদ উদ্দিন চৌধুরীকে আবার রিমান্ডে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে হত্যা মামলায় পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় আসামি মাসুদকে আদালতে হাজির করেন। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

পরে শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামি ১/১১ এর একজন কুশীলব। তারেক রহমানকে পিটিয়ে কোমড় ভেঙে দিয়েছেন। তখন মাসুদ উদ্দিন চৌধুরী বলে উঠেন 'এটা মিথ্যা'। ডিফেন্সের লোক হওয়ায় তারা রিমান্ডে ভাসাভাসা তথ্য দিচ্ছে। আওয়ামী সময়ের সব গুম-খুমের কারিগর তারা। ধীরে ধীরে তথ্য আশা শুরু করেছে। সুতরাং পূর্ণাঙ্গ তথ্য পেতে তাকে আবার রিমান্ডে পাঠানো হোক।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে বলেন, আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন। এ মামলায় দু'দফায় আট দিনের রিমান্ডে নেয় হয়েছে। কি পেলেন তদন্ত কর্মকর্তা তা কিন্তু উল্লেখ করেনি।১৫ দিন তিনি চিকিৎসায় ছিল। জোর করে তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। বিজ্ঞ আদালতের দয়া চাচ্ছি যেনো তার অসুস্থতা বিবেচনা করে তাকে রিমান্ডে না নেয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।