ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীরা সব পদে জিতেছে

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীরা সব পদে জিতেছে

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা সব পদে জিতেছে। সভাপতি পদে মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন আইনজীবী ভোট দিয়েছেন।

সভাপতি পদে মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম আমান উল্লাহ ২১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মীর এমরান আলী এবং এ কে এম মইনুল হোসেন, সহসম্পাদক পদে সজীব সরকার, মোহাম্মদ আসাদুজ্জামান খান ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া, মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।