মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণে শুরু হলো সারা দেশে

মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণে শুরু হলো সারা দেশে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকে বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেওয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড-ডে মিলে যাতে কোনো ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন‍্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি।

পরিদর্শনকাল প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কি না তা ঘুরে দেখেছি। ইতিমধ্যে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা আমি নিজে পরিদর্শন করতেছি। এটা নিয়ে ক‍্যাবিনেট চিন্তিত, আমরা শক্তভাবে মনিটরিং করছি।

প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।