মুন্সিগঞ্জের লৌহজংয়ে মা–বাবার কবরের পাশে দাফন মিজানুর রহমান সিনহা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মা–বাবার কবরের পাশে দাফন মিজানুর রহমান সিনহা

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহাকে তাঁর মা–বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সি�গঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে বার্ধক্যের কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্য এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা দেশের ওষুধশিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।