নাটোরে বাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নাটোরে বাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আজ রোববার দুপুরে শিশুটি নাটোরে শিশু আদালতে জামিন নিতে এলে ঘটনাটি জানাজানি হয়। বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন এবং বাদীকে আদালতে তলব করেছেন।

ভুক্তভোগী শিশুটির বাড়ি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। আদালত ও সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পোশাক পরে একটি শিশু আজ দুপুরে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।

আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম আসামির বয়স সম্পর্কে তার আইনজীবীকে প্রশ্ন করেন। আইনজীবীর দেওয়া তথ্য ও কাগজপত্র পরীক্ষা করে বিচারক আসামির বয়স সাত বছর সাত মাস দুই দিন নির্ধারণ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।