নেত্রকোনায় জামায়াতের সংসদ সদস্যের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

নেত্রকোনায় জামায়াতের সংসদ সদস্যের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

নেত্রকোনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া দুইটার দিকে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জন।

আসামিদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী। এর মধ্যে আছেন উপজেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক ইশতিয়াক আহমেদ (বাবু), যুবদল নেতা মো. আনার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির (পাপ্পু) প্রমুখ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।