নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির নির্বাচিত

নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির নির্বাচিত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নতুন কেন্দ্রীয় নির্বাহী আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। গত শনিবার অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। রোববার সেটি প্রকাশ করা হয়। দলের আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুসা বিন ইয়াহিয়ার সঞ্চালনায় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ১৯৬৫ সালে চাঁদপুর জেলার দক্ষিণাঞ্চলের হানার চর ইউনিয়নের গোবিন্দ গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুস সোবহানের পুত্র। শৈশব থেকেই তিনি অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির পরিচয় দেন এবং দ্বীনি শিক্ষায় গভীর অনুরাগী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে। পরবর্তীতে তিনি চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি ভারতের দারুল উলূম দেওবন্দে গমন করেন এবং ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।