দেশজুড়ে চলমান নারী ও শিশুদের সহিংসতা প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিচারে যেসব বিচারিক আদালত রয়েছে, সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আদালতগুলো খোলা থাকবে।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছর বয়সী এক শিশু হত্যার বিচার অচিরেই শুরু হবে জানিয়ে আইনমন্ত্রী জানান, ১ জুন থেকে বিচার শুরু হচ্ছে।
ঈদের ছুটির পর প্রথম যেদিন অফিস–আদালত খুলবে, ওই দিনই বিচার শুরু হবে।














































































