পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুন মাসে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালবদলে পুশইনের কোনো ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এই সময় আমরা দু- দেশের সম্পর্ক উন্নয়নে ব্যাপক আলোচনা করবো।
মুক্তিযুদ্ধের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আয়েম খান। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।














































































