পশ্চিমবঙ্গের ভোট গণনা ঘিরে উত্তাপ, মমতা কড়া নির্দেশ

পশ্চিমবঙ্গের ভোট গণনা ঘিরে উত্তাপ, মমতা কড়া নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের ভোটের ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। কয়েকটি বুথফেরত জরিপে বিজেপির জয়ের ইঙ্গিত দেওয়ার পর শাসক দল তৃণমূল কংগ্রেস সতর্ক। এই ভোট গণনায় যাতে নির্বাচন কমিশন বিজেপিকে সঙ্গে নিয়ে কোনো কারচুপি করতে না পারে, সেই লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাত থেকে সব ভোট গণনা কেন্দ্রে পাহারা জোরদার করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট গণনায় কারচুপি করতে পারে। তাই তৃণমূলের কর্মীদের প্রতিটি গণনাকেন্দ্রের কাছে থাকা স্ট্রং রুম পাহারা দিয়ে রাখতে হবে। রাজ্যের কলকাতাসহ বিভিন্ন জেলার এই স্ট্রং রুমে রয়েছে এবারের ২৯৪ আসনের নির্বাচনের ভোটারদের ভোটদানের ছবি, ইভিএম।

এই রাজ্যে এবার ভোট গণনা হবে ৭৭টি কেন্দ্রে। সবচেয়ে বেশি ৭টি গণনাকেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এরপর দক্ষিণ চব্বিশ পরগনায় ৬টি। আর কলকাতায় রয়েছে ৫টি গণনাকেন্দ্র।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।