পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া পূর্ববর্তী সরকারের আমলের নারী নির্যাতন ও দুর্নীতির তদন্তে পৃথক দুটি কমিশন গঠন করা হয়েছে।

আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ তথ্য জানান। তিনি বলেন, ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প এই সরকার বন্ধ করে দিতে চায়। তাই ধর্মীয় অনুপ্রেরণায় দেওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আগামী মাস থেকে আর দেওয়া হবে না।

মন্ত্রিসভার এই বৈঠকেই নারী ও শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করেছে রাজ্য সরকার। এর মধ্যে গত ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং নারী সুরক্ষার ঘাটতি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।