প্রধানমন্ত্রী বলেন, হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করা যাবে না

প্রধানমন্ত্রী বলেন, হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করা যাবে না

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করা যাবে। কিন্তু এ বিতর্ক হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করতে পারবে না, বেকারের কর্মসংস্থান করে দিতে পারবে না। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুর জন্য ওষুধের ব্যবস্থা করতে হবে। বেকার যুবকের কর্মসংস্থান করতে হবে। বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের আলোচনার বিষয় হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আলোচনার বিষয়বস্তু হবে, আমরা অন্য দেশের উদাহরণ দেব না বরং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব।

প্রধানমন্ত্রী বলেন, যেখানে ৩০ লাখ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারব না; যদি আমরা একটি স্থিতিশীল সরকার না রাখি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।