প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০: ৩২আপডেট : ০৬ মে ২০২৬, ২০: ৩৭ নিরাপত্তা বলয় আর প্রটোকলের চিরাচরিত প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের’ উদ্দেশ্যে রওনা হন। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়ির স্টিয়ারিং ধরেন নিজেই। তাঁর পাশের আসনেই বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো বিশেষ আড়ম্বর বা প্রটোকল চালকের সাহায্য না নিয়ে অত্যন্ত সাধারণ ভঙ্গিতে তিনি শহরের ট্রাফিক পার হয়ে গন্তব্যে পৌঁছান।
আধুনিক গণতান্ত্রিক বিশ্বে রাষ্ট্রপ্রধানদের এমন সাধারণ আচরণ জনমনে ইতিবাচক বার্তা দেয় এবং জনগণের সঙ্গে নেতৃত্বের দূরত্ব কমিয়ে আনে। এর আগে ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অংশ নিলেও, প্রধানমন্ত্রীর এমন ‘সেলফ-ড্রাইভিং’ সফরের ঘটনা বিরল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের ইউনিয়ন চর-আলাতুলি ও নায়ারণপুর ইউনিয়নবাসীর জন্য নৌ- অ্যাম্বুলেন্স চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। জ্বালানি তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্ভাজে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতায় সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
যাত্রাবাড়ীতে ধরা পড়ল আধুনিক অজ্ঞান পার্টির ৭ সদস্য বাসের সিটে পাশে বসে আলাপ জমায়, একটু পরেই এগিয়ে দেয় মিষ্টি বা খাবার। সেই খাবারে থাকে অদৃশ্য বিষ—চেতনানাশক। আর যদি সুযোগ না মেলে, তাহলে ভিড়ের মধ্যে চুপচাপ সুঁই ফুটিয়ে দেয় শরীরে। মুহূর্তেই ঢলে পড়েন যাত্রী, লুট হয়ে যায় সর্বস্ব। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দীর্ঘদিন ধরে এভাবেই শিকার ধরে আসছিল














































































