প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান মিজানুর রহমান সিনহার জানাজায়

প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান মিজানুর রহমান সিনহার জানাজায়

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২: ৩২আপডেট : ১৭ মে ২০২৬, ১২: ৩৩ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ১১টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী সিনহার কফিনে শ্রদ্ধা জানান।

এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

মিজানুর রহমান সিনহা শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।