সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি

সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। তাঁর সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। মাজার জিয়ারত শেষে তিনি বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।