রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ উঠেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় পাখির অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।














































































