পৃথক সাত মামলায় জামিনের পর এবার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর ফলে তাঁর জামিনে মুক্তি আটকে গেল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
এই মামলায় তদন্ত কর্মকর্তা যদি আসামির সংশ্লিষ্টতা পান, তাহলে তো এটা ছোট করে দেখার সুযোগ নেই। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, ওনাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন এসেছে যাত্রাবাড়ী থানার। ঘটনার সময় বলা হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের বেলা ১১টা।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত বেলা ৩টা ৩৩ মিনিটে খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। শুনানি চলাকালে পুরো সময় হুইলচেয়ারে চুপ করে বসে ছিলেন খায়রুল হক।














































































