সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, ‘সংসদে ডিবেট হবে। পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধেৱ এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। তবে আমরা চাই, সংসদে যেন বাস্তবধর্মী কথা হয়, যুক্তিতর্কের কথা হয়। আবেগ দিয়ে কথা হলে সেটি সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে না।

আজ রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে মঈন খান সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।