নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল বলেন, গারো, হাজং, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কোনো ভেদাভেদ করা হবে না। সবার আগে মানুষ—এই পরিচয়েই আমরা কাজ করছি। আপনারা মানুষ হিসেবে আমাকে ভোট দিয়েছেন, আমিও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং সংখ্যালঘু বা গুরু—এসব শব্দ অন্তত আমার নির্বাচনী এলাকায় আর চলবে না।
ডেপুটি স্পিকার বলেন, দল-মত–জাতি-ধর্ম-বর্ণ কোনো বিষয় নয় জানিয়ে, সমাজ, এলাকা ও দেশ নিয়ে যিনি ইতিবাচক চিন্তা করেন, তাঁদের নিয়েই একসঙ্গে কাজ করা হবে। কারণ, এই দেশ সবার। মুক্তিযুদ্ধে সবার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, নিজের নির্বাচনী এলাকায় হাজং সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের বসবাস আছে। তাদের ভাষায় নিজস্ব কোনো বর্ণমালা নেই। সম্প্রদায়টির মানুষেরা নিজের ভাষায় কথা কম বলায় আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। সুতরাং ভাষাটি কীভাবে টিকিয়ে রাখা যায়, এ জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।














































































