জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। তার মুত্রথলীতে পাথর ধরা পড়ে। এমন পরিস্থিতিতে তার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমার ভাইকে বেলা পৌনে ৩টায় হাসপাতালে নিয়ে গেছি। চিকিৎসকরা তার অপারেশন করেছেন। এখন তিনি স্টেবেলে আছেন।
এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠক ও সামাজিক সংগঠকরা তার শুস্কতার প্রার্থনা জানিয়েছেন।














































































