সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠের জন্য ধন্যবাদ

সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠের জন্য ধন্যবাদ

সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হওয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–সহ ইতিমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি অনুষ্ঠান সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

তারা মনে করে, সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগে একই ধারা অব্যাহত রাখা হলে গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি বাংলাদেশী ধর্মীয় সংগঠন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।