শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

শাপলা গণহত্যার দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এবং এ ঘটনার প্রকৃত ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর লালবাগের হাজি আবদুল আলীম ঈদগাহ মাঠে (আজাদ মাঠ) এক সমাবেশে এ দাবি জানানো হয়।

শাপলা চত্বরে গণহত্যার বিচার, আলেমদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতের লালবাগ জোন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে পাঁচ দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলাম লালবাগ জোনের সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।