শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে ঝটিকা মিছিল করেছেন। মিছিল করার তিনটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ভিডিওগুলো তাঁদের ফেসবুকে পোস্ট করেছেন।
মিছিলে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জেলা থেকে আরও পড়ুন














































































