শিশু নির্যাতন ও হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছে

শিশু নির্যাতন ও হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছে

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ ঘর, রাস্তা, স্কুল, মাদ্রাসা, পাড়া–মহল্লা—সব জায়গা শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনায় বিচারের কোনো দৃষ্টান্ত তৈরি না হওয়া এ ধরনের অপরাধ অব্যাহত রয়েছে। সরকারকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। ‘আর কত শিশু মরলে রাষ্ট্র জাগবে?’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ এ মানববন্ধনের আয়োজন করে।

বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভের আহ্বায়ক আনন্দ কুটুম বলেন, ‘লাগাতার শিশু হত্যা, শিশু ধর্ষণের মতো ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। হামে নানা বয়সের শিশুরা মারা যাচ্ছে। শিশুমৃত্যু বা শিশুর জীবন কোনো পরিসংখ্যান হতে পারে না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।