শ্রমিকদের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মে দিবসের অর্জন এসেছে উল্লেখ করে অধ্যাপক এম এম আকাশ বলেছেন, বাস্তবে শ্রমিক অধিকারের অনেক প্রশ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে।
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অধ্যাপক এম এম আকাশ এ কথা বলেন।
আলোচনায় অধ্যাপক এম এম আকাশ বাংলাদেশের পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদের কেন্দ্রীভূতীকরণ ও শ্রমিক বঞ্চনার চিত্র তুলে ধরেন।














































































