স্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটি

স্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটি

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ১২ মে জারি করা অফিস আদেশে কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন প্রস্তুতের জন্য কমিটি প্রয়োজনীয় তথ্য–প্রমাণ সংগ্রহ করবে।

স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা দেশে স্থানীয় পর্যায়ের উন্নয়নকাজ, অবকাঠামো নির্মাণ, নাগরিকসেবা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।