সামরিক-বেসামরিক সম্পর্ক দেশের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য: প্রতিরক্ষা উপদেষ্টা

সামরিক-বেসামরিক সম্পর্ক দেশের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য: প্রতিরক্ষা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠা সুদৃঢ় সিভিল-মিলিটারি (বেসামরিক–সামরিক) সম্পর্ক দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য অপরিহার্য।

দেশের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণ নিশ্চিতকরণে জেলা প্রশাসকদের নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

সামরিক বাহিনীর কোনো সদস্য বাইরে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত অপরাধে জড়ালে, তার দায় পুরো সশস্ত্র বাহিনীর নয় উল্লেখ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ব্যক্তিবিশেষের অপরাধের দায় ব্যক্তিকেই বহন করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।