আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) এবারের নির্বাচনের তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আজ বুধবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমিতির এই নির্বাচনে অধিকাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে উল্লেখ করে জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘কেন বাতিল করে দেওয়া হয়েছে? তাদের কি তা জানার অধিকার নেই? গঠনতন্ত্র অনুযায়ী কোথায় অযোগ্যতা ছিল—এ রকম কোনো কিছু জানানো হয়নি।…
এক বছর মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য। এসব পদের বিপরীতে এবারের নির্বাচনে ৪০ জন প্রার্থী হয়েছেন।














































































