স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিলেন কারা স্বজনেরা: আইনমন্ত্রী

স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিলেন কারা স্বজনেরা: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাসের সময় জামায়াতে ইসলামী কার্যত বিরোধিতা করেনি মন্তব্য করে আইনমন্�্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ওই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬–এ নির্ধারিত করা হয়েছে, সেই সংশোধনীতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর—তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী, তৎকালীন নেজামে ইসলামী এবং আল বদর, আল শামস বাহিনী, রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা, যাঁরা সংগ্রাম করেছেন, তাঁদের বীর মুক্তিযোদ্ধা বলা হয়েছে।

উল্লেখ্য, ৯ এপ্রিল জাতীয় সংসদ ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ পাস করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বিলটি সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।