টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে সরকার। হামে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো, এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তের ফলাফল সাংবাদিকসহ দেশবাসীকে জানানো হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তদন্ত শুরু হয়েছে। কাজ চলছে। হামে কেন বাচ্চাগুলো হারালাম, কারও কোনো গাফিলতি ছিল কি না, তার তদন্ত হবে।

তদন্ত কমিটি কাদের নিয়ে গঠিত হয়েছে, কবে গঠিত হয়েছে এবং কারা সদস্য তা স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেননি। তবে তিনি বলেছেন, তদন্তের ফলাফল সাংবাদিকসহ সবাইকে জানানো হয়ে যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।