ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল

ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৪৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে প্রথমে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। তবে প্রায় দুই ঘণ্টা পর প্রসিকিউশনের নির্দেশে তাকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বৃহস্পতিবার কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ঘোষণার দিন এ ঘটনা ঘটে। সূত্র জানায়, অসুস্থতার কারণে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

সকালে তাকে ট্রাইব্যুনালে নেওয়ার চেষ্টা করা হলে তিনি যেতে অস্বীকৃতি জানান। পরে বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও চিফ প্রসিকিউটরকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। তারা অনুপস্থিতির কারণ জানতে চাইলে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।