ভোট লুট করে বিজেপি জয়ী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে

ভোট লুট করে বিজেপি জয়ী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয় পেয়েছে। বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন কমিশন ১০০ আসন লুট করেছে। বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভেতরে ঢুকে মারধর শুরু করেছে। তিনি বলেন, ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারকে বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।

মমতা বলেন, এখনই তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।