আওয়ামী লীগ নেতার বাড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

আওয়ামী লীগ নেতার বাড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, বিপুল পরিমাণ গুলি, একটি এয়ার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। এসময় তার স্ত্রী রাশিদা আক্তার ও তার সহযোগী রবিন খানকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করেন। রোববার জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন তার দুজন সহযোগী বিল্লাল ও নুর মোহাম্মদকে নিয়ে পালিয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।