মানবতাবিরোধী অপরাধের এক মামলায় অভিযুক্ত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিসহ চারজনের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন হয়েছে।
এর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের বিচার শুরু হলো।














































































