আদালতের আদেশের জন্য ৭ মে দিন ধার্য করা হয়েছে

আদালতের আদেশের জন্য ৭ মে দিন ধার্য করা হয়েছে

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ১৬ জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৭ মে দিন ধার্য করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৫ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপেক্ষিতে সময় বাড়িয়ে দেওয়া হয়। এই মামলায় আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী। এ মামলায় চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা আরো ৬ মাস পেছাল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার সকালে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হবে। ঢাকা ট্যাকসেস বার নির্বাচনে কমিশন পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে: সবুজ প্যানেল ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০২৬/২৭ কার্যবর্ষের নির্বাচনে গঠিত নির্বাচন কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।