আফজাল নাছেরের রিমান্ড মঞ্জুর, হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে

আফজাল নাছেরের রিমান্ড মঞ্জুর, হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে

জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর কোতোয়ালি থানার এ মামলায় আজ মঙ্গলবার আফজালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসলি শামসুদ্দোহা সুমন।

আফজালকে আজ আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কে এম আবদুল হক। পরবর্তীকালে এ মামলায় আফজালের সাত দিনের রিমান্ড চেয়ে আরেকটি আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন দুটির শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

রিমান্ড আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌসলি শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আফজালের রিমান্ড আবেদন নাকচের পাশাপাশি জামিন চেয়ে শুনানি করেন তাঁর আইনজীবী জাহিদুল হাসান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।