চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-দলীয় চারজন ইউপি চেয়ারম্যান প্রায় ১৯ মাস পর উচ্চ আদালতের নির্দেশে স্বপদে ফিরে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তবে দায়িত্বে ফেরা নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাধায় উত্তেজনা দেখা দিয়েছে। একটি ইউনিয়ন পরিষদে এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। সেখানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এদিকে ‘ঝামেলার আশঙ্কায়’ খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার ও ডাউকী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ইউপি কার্যালয়ে যাননি।














































































