আমার দেশ সাংবাদিক ইমরানকে দেখতে হাসপাতালে আসিফ মাহমুদ

আমার দেশ সাংবাদিক ইমরানকে দেখতে হাসপাতালে আসিফ মাহমুদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি আমার দেশের স্টাফ রিপোর্টার ইমরান হোসেনকে দেখতে গেলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার বিকেল ৫টার দিকে তিনি তাকে দেখতে যান। এ সময় তিনি তার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ইমরান পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করছি। গত ২৫ মার্চ গাজীপুরের বড়বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় আহত হন ইমরান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ণ ইউনিটের স্থান্তন্তর করা হয়। তার অপারেশন সম্পন্ন হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয় নিয়ে যা বললেন আসিফ মাহমুদ সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত নিয়ে এখনও আপিল ও রিটের সুযোগ আছে। যথাযথ প্রক্রিয়া অবলম্বনে বিষয়টি সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।