আমির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে 'গোলামির চরিত্র'

আমির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে 'গোলামির চরিত্র'

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিতে 'গোলামির চরিত্র' প্রকাশ পেয়েছে। এ ধরনের চুক্তি সংসদে গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যেকোনো দেশের সঙ্গে চুক্তি করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।

আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, সবাইকে নিয়ে দেশ গঠন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পরেই বিভিন্ন জায়গায় দলীয় লোকজন বসানো হচ্ছে। সরকার যেন দলীয়করণ বাদ দিয়ে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেয়, সেই আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে অভিযোগ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেন স্বচ্ছ হয়। এই নির্বাচন যেন দ্রুতই দেওয়া হয়, সে বিষয়ে সরকারকে অনুরোধ করেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।