আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার শুনানি পেছাল

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার শুনানি পেছাল

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২১ জুন শুনানির দিন ঠিক করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪–এর বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন সময় চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম সময়ের আবেদনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ২৪ মে বনানী থানায় অস্ত্র আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল। সম্প্রতি তদন্ত শেষে বনানী থানা–পুলিশ আনিসুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।