আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম করা শিক্ষকের জবানবন্দি

আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম করা শিক্ষকের জবানবন্দি

আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন মো. শফিকুল ইসলাম নামের একজন মুফতি। তিনি তাঁকে গুম ও নির্যাতনের ঘটনায় জড়িত র‍্যাব সদস্য ও তাঁদের ‘হাইকমান্ডের’ (সর্বোচ্চ নেতৃত্ব) বিচার চান।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ল্যাবের টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার চতুর্থ সাক্ষী হিসেবে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ জবানবন্দি দেন শফিকুল ইসলাম।

তিনি রাজধানীর পূর্বাচলের মারকাজুস সুনান মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।