অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে

অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোন না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়, আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা আছে। প্যান্ট আগের খাকি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্কলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসতে সময় লাগবে। এ বিষয়ে সচেতন আছে সরকার।

সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।