অ্যাটর্নি জেনারেলের নির্দেশে ডিএজি-এএজিদের নিজ নিজ আদালতে থাকা নির্দেশ

অ্যাটর্নি জেনারেলের নির্দেশে ডিএজি-এএজিদের নিজ নিজ আদালতে থাকা নির্দেশ

আদালতের কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যেতে নির্দেশনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের ৬ মে সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। নোটিশটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।