ফরিদপুরের ভাঙ্গায় ইতালিপ্রবাসী মাসুদ রানা হত্যা মামলাটিকে ‘রাজনৈতিক’ হিসেবে উল্লেখ করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। মামলার প্রধান আসামি ইমদাদুল হক ওরফে বাচ্চু। তিনি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি।
গত ২৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মামলা প্রত্যাহার–সম্পর্কিত প্রতিবেদনে’ মাসুদ হত্যা মামলাটিকে রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়। এতে আবেদনকারী হিসেবে বিএনপি নেতা সৈয়দ মোদাররেছ আলীর নাম রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত মাসুদ রানার (৪৫) পরিবার।














































































