সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জের ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর মুখে মাস্ক পরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করছেন। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, রোববার সকালে ৩০-৩৫ জন সেতুর ওপর হঠাৎ মিছিলটি বের করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ বলে বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন।














































































